চকরিয়ায় ছয় দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় গত ছয় দিন ধরে এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থী উপজেলার মাইজ কাকারা সাজেদা নবী মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি ওই শিক্ষার্থী। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ৮ আগস্ট চকরিয়া থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন পরিবারের সদস্যরা।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৮২৩৩৩৯৭৪২
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
সত্যের সন্ধানে, মানুষের পাশে
মন্তব্য করুন