ব্রেকিং নিউজ
NationToday 24
৪ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পর এখন টার্গেট বাংলাদেশ

পাকিস্তানের পর এখন টার্গেট বাংলাদেশ
কয়েক বছর আগে পাকিস্তানেও শুরুটা হয়েছিল প্রেমের গল্প দিয়ে। অনলাইন পরিচয়, প্রেম, তারপর বিয়ের প্রস্তাব। কিন্তু পরে তদন্তে যা বের হলো, সেটা ছিল ভয়ংকর।
অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির তদন্ত অনুযায়ী, ২০১৮-১৯ সালের মধ্যে অন্তত ৬২৯ জন পাকিস্তানি নারী ও তরুণীকে ভুয়া বিয়ের মাধ্যমে চীনে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের বিভিন্ন এলাকায় চীনা ও স্থানীয় দালালরা দরিদ্র এবং অল্পবয়সী মেয়েদের টার্গেট করত। তারপর ভুয়া কাগজপত্র দিয়ে বিয়ের মাধ্যমে তাদের চীনে নিয়ে যাওয়া হতো।
যেসব ভুক্তভোগী কৌশলে পাকিস্তানে ফিরতে পেরেছিলেন, তারা অভিযোগ করেন যে চীনে নিয়ে যাওয়ার পর প্রথম কিছুদিন ভালো ব্যবহার করা হলেও পরে তারা বুঝতে পারেন যে তারা পাচারের শিকার হয়েছেন। তাদের ওপর শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, জোরপূর্বক গর্ভধারণের চাপ সৃষ্টি করা হতো এবং অনেককে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। তাদের অভিযোগের ভিত্তিতে পাকিস্তান প্রশাসন তখন বেশ কয়েকজন চীনা নাগরিক এবং স্থানীয় দালালদের আটক করে।
চীনে নারী পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর পাকিস্তানে আর সুবিধা করতে পারেনি এই চক্রটি। আর এই একই চক্র এবার টার্গেট করেছে বাংলাদেশের দরিদ্র মেয়েদের। ঠিক একই প্যাটার্নে এখানেও প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে।
আজকাল প্রায় প্রতি সপ্তাহেই গণমাধ্যমে নিউজ দেখা যায়, চীনা যুবক প্রেমের টানে বাংলাদেশে এসেছে। কিন্তু মুসলিম পরিবারগুলোর জন্য এখানে একটি বড় ধর্মীয় বিষয় রয়েছে। একজন মুসলিম মেয়ের জন্য কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করা ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়, এটি স্পষ্ট হারাম।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, চীনে দীর্ঘদিনের এক সন্তান নীতির কারণে সেখানে কোটি কোটি পুরুষ নারীর তুলনায় বেশি। তাই আমাদের দেশের গ্রামের দরিদ্র মেয়েগুলোকে শুধুমাত্র ভোগ এবং পাচারের উদ্দেশ্যেই এই ভুয়া বিয়ের ফাঁদ পাতা হচ্ছে।
মনে রাখবেন, মানবপাচারকারী কখনো নিজেকে মানবপাচারকারী বলে পরিচয় দেয় না। তারা আসে প্রেমের রূপ ধরে। সুতরাং যেসব এলাকায় এমন চীনা নাগরিক আসবে, এলাকাবাসীর উচিত বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।
পাশাপাশি বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছেও জোর অনুরোধ, এই ক্রমবর্ধমান বিষয়ের ওপর নজরদারি বাড়িয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ অনেক সময় আমাদের মিডিয়াও মূল রহস্য না জেনে এই বিষয়গুলোতে অহেতুক হাওয়া দিয়ে রোমান্টিক গল্প হিসেবে প্রচার করছে, যা বন্ধ হওয়া জরুরি।
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবিতে ক্ষোভ

বাংলা কিউআর’: বদলে যাবে ডিজিটাল লেনদেন, কী লাভ-ক্ষতি?

আলীকদমে ইউপি সদস্যের বিরুদ্ধে টিন আত্মসাৎ ও রোহিঙ্গাকে ভোটার বানানোর অভিযোগ, তদন্তের দাবি

ইলিয়াসকে ঘিরে নতুন বিতর্ক, যুবদল থেকে বহিষ্কার ও একাধিক মামলার তথ্য সামনে

বান্দরবানের পাহাড়ে নতুন আতঙ্ক: খুমি পিপল ফোর্স (KPF) তৎপরতার আশঙ্কা

অর্ধেকদ্বীন ডটকম: শরিয়াহভিত্তিক ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে শত শত বিবাহ সম্পন্নের দাবি

রাখাইনে হামলার জেরে এএ নেতৃত্বে অনিশ্চয়তা, প্রধানের মৃত্যুর দাবি

মিছিলের চেষ্টাকালে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাতের মধ্যে সরিয়ে ফেলা হলো সব কালিমা খচিত পতাকা, রহস্য ঘনীভূত

যেসব খেলাধুলাতে ইসলাম উৎসাহ দেয়

১০

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক

১১

টেকনাফে ১০টি হ্যান্ড গ্রেনেড, গুলি ও মাদক উদ্ধার: কোস্ট গার্ডের অভিযান

১২

আলীকদমে বিদ্যুৎ বিপর্যয়: জবাবদিহিতা ও সমাধান চাইছে জনতা

১৩

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৪ পাচারকারী গ্রেফতার: নেপথ্যে আরকান আর্মি ও আরএসও

১৪

অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

উখিয়ায় ৬৪ বিজিবির বিশাল অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

১৬

ধর্ম পরিবর্তনের জেরে অপহরণ? ঋষি আশ্রম থেকে নওমুসলিম তরুণী উদ্ধার!

১৭

ইচ্ছার বিরুদ্ধে আরাকান আর্মিতে নিয়োগ: বান্দরবান সীমান্তে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি

১৮

মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

১৯

পুলিশের হানায় ভন্ডুল আওয়ামী লীগের ‘খিচুড়ি পার্টি’, নড়িয়ায় আটক ২

২০