ব্রেকিং নিউজ
NationToday 24
১০ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করলেন প্রধানমন্ত্রী বালেন শাহ

নেপালে ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করলেন প্রধানমন্ত্রী বালেন শাহ

​নেশন টুডে২৪ নিউজ ডেস্ক || 

​অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক উপস্থিতির কারণে ভারত থেকে আম আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার। দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ (বালেন্দ্র শাহ)-এর নেতৃত্বাধীন বর্তমান সরকার জনস্বাস্থ্যের ঝুঁকি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

​নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের সীমান্ত কোয়ারেন্টাইন পরিদর্শকরা সাম্প্রতিক বেশ কয়েকটি ভারতীয় আমের চালানে ক্ষতিকারক রাসায়নিক ও কীটনাশকের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফল নিশ্চিত করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জাপানের পক্ষ থেকে ভারতীয় আম আমদানির ওপর কড়াকড়ি আরোপের পর পরই নেপাল সরকারের এই বড় ঘোষণা এলো।

​এদিকে, এই নিষেধাজ্ঞার ফলে নেপালের স্থানীয় আম চাষিরা লাভবান হচ্ছেন। ভারতীয় আমের সাথে প্রতিযোগিতা না থাকায় দেশটির মধেশ প্রদেশসহ সিরাজ, সপ্তরি ও ধানুশা জেলার উৎপাদিত স্থানীয় আমে বাজার সায়লাব হয়ে গেছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা এই সিদ্ধান্তকে নেপালের নিজস্ব ফল উৎপাদনের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

​তবে রাজধানী কাঠমান্ডুসহ দেশের প্রধান বাজারগুলোর ফল ব্যবসায়ীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবসায়ীদের দাবি, নেপালের অভ্যন্তরীণ আমের উৎপাদন দেশের পুরো মৌসুমের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয়। এর ফলে বাজারে আমের তীব্র সংকট দেখা দিতে পারে এবং প্রতি কেজি আমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

​নেপাল সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধ নয়, বরং সম্পূর্ণ জনস্বাস্থ্য সুরক্ষামূলক একটি আইনি প্রক্রিয়া। ভারত যদি আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মানদণ্ড এবং কীটনাশকের সহনীয় মাত্রা (MRL) বজায় রেখে গুণগত মান নিশ্চিত করতে পারে, তবেই ভবিষ্যতে আমদানির বিষয়টি পুনর্বিবেচনা করা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০