ব্রেকিং নিউজ
NationToday 24
১৮ মে ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্ষর সেবাঘরের অনন্য উদ্যোগ: আরও ১০ অসহায় বিধবা পরিবারের এতিম শিক্ষার্থী পাচ্ছে মাসিক উপবৃত্তি

অক্ষর সেবাঘরের অনন্য উদ্যোগ: আরও ১০ অসহায় বিধবা পরিবারের এতিম শিক্ষার্থী পাচ্ছে মাসিক উপবৃত্তি

নিজস্ব প্রতিবেদক, নেশন টুডে২৪

চট্টগ্রাম:

তৃণমূল পর্যায়ের অসহায়, অসচ্ছল ও হতদরিদ্র বিধবা পরিবারের এতিম শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়াতে এবং ঝরে পড়া রোধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে মানবিক সংগঠন ‘অক্ষর সেবাঘর বাংলাদেশ’। সংগঠনটির ৭টি বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে এবার ২য় কর্মসূচী—”অসহায় অসচ্ছল বিধবার পরিবারে এতিম শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান প্রজেক্ট”—এর আওতায় নতুন করে আরও ১০টি পরিবারকে ফাইলভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নির্বাচিত এসব পরিবারের একজন করে এতিম শিক্ষার্থীকে ৪র্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি (আলিম বা সমমান) পর্যন্ত সম্পূর্ণ অ-আবাসিক হিসেবে নিয়মিত মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হবে।

 

২০১৮ থেকে নিরবচ্ছিন্ন পথচলা

সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত আবাসিক ও অনাবাসিক মিলিয়ে ২৮টি বিধবা পরিবারকে সম্পূর্ণ ফলোআপের আওতায় এনে নিয়মিত দেখভাল করা হচ্ছে। বিগত ৭/৮ বছর ধরে এই প্রকল্পের আওতায় থাকা একজন এতিম ছাত্রী গত বছর আলিম পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন।

 

সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে জানানো হয়, দীর্ঘ এই পথচলায় বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো মাসে ২/৩ বারও সহায়তা পাঠানো হয়েছে, কিন্তু একটি মাসের জন্যও উপবৃত্তি বন্ধ হয়নি। এছাড়া রমজান, ঈদ, শীত কিংবা বর্ষার মতো বিশেষ দিন ও ঋতুতে দেওয়া হয়েছে অতিরিক্ত উপহার। যেসব পরিবার স্বাবলম্বী হয় কিংবা শিক্ষার্থীর পড়াশোনা দ্বাদশ শ্রেণি অতিক্রম করে, তাদের ফাইল অত্যন্ত সম্মানের সাথে সম্পন্ন (ক্লোজ) করা হয়।

 

‘অক্ষর স্টুডেন্ট’ ও ‘অক্ষর হোল্ডার’

এই মানবিক কার্যক্রমে যারা উপবৃত্তি পেয়ে থাকে তাদের ‘অক্ষর স্টুডেন্ট’ এবং যেসব মানবিক ব্যক্তিবর্গ (দাতা স্পন্সর) প্রতি মাসে অর্থ সহায়তা দিয়ে এই শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা পালন করছেন, তাদের ‘অক্ষর হোল্ডার’ হিসেবে আখ্যায়িত করা হয়। মূলত এই অক্ষর হোল্ডারদের নিয়মিত সহায়তায় একঝাঁক এতিমের ভবিষ্যৎ গড়ার কাজ চলছে।

আবেদন ও শিক্ষার্থী নির্বাচনের শর্তাবলী:

তৃণমূল পর্যায় থেকে প্রকৃত হকদার ও অসহায় পরিবার খুঁজে পেতে কিছু সুনির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী ঘোষণা করেছে সংগঠনটি।

শর্তসমূহ:

১. বিধবা মায়ের কোনো আয়ের উৎস থাকা চলবে না।

 

২. বিধবার ৩ জন বা তার অধিক নাবালেগ পড়ুয়া সন্তান থাকতে হবে।

 

৩. আবেদনকারী পরিবারকে অবশ্যই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে।

 

৪. এতিম শিক্ষার্থীর বয়স/শ্রেণি ৪র্থ থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে হতে হবে।

 

৫. হেফজ বিভাগের ক্ষেত্রে নাজেরা শেষ করে হেফজ শুরু করেছে এমন হতে হবে।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

 

 

স্বামীর মৃত্যু সনদের ফটোকপি।

 

সকল ছেলে-মেয়ের অনলাইন জন্মনিবন্ধন ও ছবি।

 

বিধবা মায়ের ছবি এবং এনআইডি (NID) কার্ডের ফটোকপি।

 

শিক্ষার্থীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র (৪র্থ শ্রেণি বা তদূর্ধ্ব)।

 

পুরো পরিবারের একটি রঙিন গ্রুপ ছবি।

 

নির্ধারিত ফরমে আবেদন।

 

 

 

যাচাই-বাছাই ও চূড়ান্ত নির্বাচন

 

আগ্রহী পরিবারগুলোকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ সংগঠনটির চকবাজারস্থ কার্যালয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা পড়ার পর অক্ষর সেবাঘরের প্রতিনিধি দল সরাসরি সরেজমিন তদন্তের মাধ্যমে বাস্তব অবস্থা যাচাই করবেন। তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নতুন ১০টি পরিবারকে ফাইলভুক্ত করা হবে।

 

সহযোগিতার আহ্বান

 

সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুধী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, আপনার আশেপাশে থাকা প্রকৃত অসহায়, হতদরিদ্র ও হকদার বিধবা পরিবারগুলোকে এই সুযোগের আওতায় আনতে তথ্য দিয়ে সহযোগিতা করুন। একই সাথে, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের ‘অক্ষর হোল্ডার’ হিসেবে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

 

“হাত রাখি হাতে মানবতার সাথে, মানবিক ময়দানে জান্নাতের সন্ধানে”—এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলা ‘অক্ষর সেবাঘর বাংলাদেশ’ বিশ্বাস করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঝরে পড়বে না কোনো মেধা,

কলম থামবে না কোনো এতিমের।

 

নেশন টুডে২৪ ডটকম / ২০২৬

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবিতে ক্ষোভ

বাংলা কিউআর’: বদলে যাবে ডিজিটাল লেনদেন, কী লাভ-ক্ষতি?

আলীকদমে ইউপি সদস্যের বিরুদ্ধে টিন আত্মসাৎ ও রোহিঙ্গাকে ভোটার বানানোর অভিযোগ, তদন্তের দাবি

ইলিয়াসকে ঘিরে নতুন বিতর্ক, যুবদল থেকে বহিষ্কার ও একাধিক মামলার তথ্য সামনে

বান্দরবানের পাহাড়ে নতুন আতঙ্ক: খুমি পিপল ফোর্স (KPF) তৎপরতার আশঙ্কা

অর্ধেকদ্বীন ডটকম: শরিয়াহভিত্তিক ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে শত শত বিবাহ সম্পন্নের দাবি

রাখাইনে হামলার জেরে এএ নেতৃত্বে অনিশ্চয়তা, প্রধানের মৃত্যুর দাবি

মিছিলের চেষ্টাকালে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাতের মধ্যে সরিয়ে ফেলা হলো সব কালিমা খচিত পতাকা, রহস্য ঘনীভূত

যেসব খেলাধুলাতে ইসলাম উৎসাহ দেয়

১০

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক

১১

টেকনাফে ১০টি হ্যান্ড গ্রেনেড, গুলি ও মাদক উদ্ধার: কোস্ট গার্ডের অভিযান

১২

আলীকদমে বিদ্যুৎ বিপর্যয়: জবাবদিহিতা ও সমাধান চাইছে জনতা

১৩

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৪ পাচারকারী গ্রেফতার: নেপথ্যে আরকান আর্মি ও আরএসও

১৪

অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

উখিয়ায় ৬৪ বিজিবির বিশাল অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

১৬

ধর্ম পরিবর্তনের জেরে অপহরণ? ঋষি আশ্রম থেকে নওমুসলিম তরুণী উদ্ধার!

১৭

ইচ্ছার বিরুদ্ধে আরাকান আর্মিতে নিয়োগ: বান্দরবান সীমান্তে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি

১৮

মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

১৯

পুলিশের হানায় ভন্ডুল আওয়ামী লীগের ‘খিচুড়ি পার্টি’, নড়িয়ায় আটক ২

২০