ব্রেকিং নিউজ
NationToday 24
২২ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ লক্ষ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ ফ্রি! সাথে থাকছে ৫,০০০ টাকা মাসিক ভাতা!

১ লক্ষ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ ফ্রি! সাথে থাকছে ৫,০০০ টাকা মাসিক ভাতা!
ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল সম্পন্নকারীদের জন্য ক্যারিয়ার গড়ার এক দারুণ সুযোগ! টেকনিক্যাল ফিল্ডে নিজেকে আরও দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে  ৪ মাস মেয়াদী এক বিশেষ ইলেকনিক অ্যাপ্লায়েন্সেস রিপেয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেনিং প্রোগ্রাম।
সম্পূর্ণ প্রাক্টিক্যাল ও ইন্ডাস্ট্রি-মুখী এই কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের জন্য রয়েছে চমৎকার ক্যারিয়ার গড়ার হাতছানি।
কোর্সের বিবরণ ও সময়সীমা
কোর্সের মেয়াদ: ০৪ মাস
আবেদনের শেষ তারিখ: ০৯ জুন, ২০২৬
রিটেন ও ভাইভা পরীক্ষা: ১৮ জুন, ২০২৬ (সম্ভাব্য)
আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে (Electronics / Electrical) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রথম ব্যাচটি শুধুমাত্র ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত। (২য় ব্যাচ থেকে জেনারেল এবং মাদরাসা শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে, ইন শা আল্লাহ)।
অভিজ্ঞতা: আপনি এই সেক্টরে অভিজ্ঞ হোন কিংবা সদ্য ডিপ্লোমা পাস করা ফ্রেশার (যাদের কোনো বাস্তব কাজের অভিজ্ঞতা নেই)—সবাইকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
কোর্সে যা যা শিখবেন
বেসিক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স:সিরিজ ও প্যারালাল সার্কিট, পাওয়ার সাপ্লাই, মোটর কন্ট্রোলিং ও মোটর স্টার্টার ইত্যাদির মৌলিক ধারণা ও ব্যবহারিক দক্ষতা।
কম্পোনেন্ট পরিচিতি ও টেস্টিং: বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট (রেজিস্টর, PTC, NTC, MOV, ডায়োড, ক্যাপাসিটর, ট্রান্সফরমার, ট্রানজিস্টর, আইজিবিটি, আইপিএম, অপারেশনাল এমপ্লিফায়ার আইসি ইত্যাদি) শনাক্তকরণ, টেস্টিং ও কার্যপ্রণালী।
অ্যাডভান্সড স্কিল: সোল্ডারিং, ডি-সোল্ডারিং, সার্কিট রিপেয়ারিং, সার্কিট অ্যাসেম্বলিং, পিসিবি ডিজাইন ও অ্যাডভান্সড পিসিবি রিপেয়ারিং।
অ্যাপ্লায়েন্সেস মেরামত: আইপিএস, ইউপিএস, এভিআর, সোলার সিস্টেম ইনস্টলেশন, সিসিটিভি, এলইডি/স্মার্ট টিভি, মনিটর, মাইক্রোওয়েভ ওভেন, ইনডাকশন কুকার, ব্লেন্ডার ইত্যাদি রিপেয়ারিং ও মেইনটেন্যান্স।
বিশেষ সুযোগ-সুবিধা
সম্পূর্ণ আবাসিক সুবিধা: থাকা এবং খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি!
মাসিক ভাতা: কোর্স চলাকালীন প্রতি মাসে ৫,০০০ টাকা লার্নিং ভাতা প্রদান করা হবে।
সার্টিফিকেট ও ক্যারিয়ার সাপোর্ট: সফলভাবে কোর্স সম্পন্ন করার পর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চূড়ান্ত সার্টিফিকেট প্রদান করা হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ মূল্যায়ন বা সুযোগ মিলবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আগামী ০৯ জুন, ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত গুগল ফর্মটি পূরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্র থেকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার জন্য ফোনে যোগাযোগ করা হবে, ইন শা আল্লাহ।
**গুগল ফর্ম লিংক:** https://asf.sh/RAHsQGভিজিট করুন
> আপনার ক্যারিয়ারের এক নতুন ও আত্মবিশ্বাসী পথচলা শুরু হোক আমাদের সাথে!

**বার্তা কক্ষে:**
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০