লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত ১৪ অক্টোবর দিবাগত রাতে খুলশীর ২ নম্বর রোডের একটি বাসা ও কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে তাঁদের পৃথকভাবে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।
গত ১১ অক্টোবর লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে তাঁরা নিখোঁজ হন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা গৃহপরিচারিকার কাজের জন্য ওই বাসাগুলোতে অবস্থান করছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন