ব্রেকিং নিউজ
NationToday 24
২০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

দেশের মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এরমধ্যে পুরুষ ৫৬ দশমিক ৬ শতাংশ নারী ব্যবহারকারী ৫০ দশমিক ২ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক’ জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে এই জরিপ প্রকাশ করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে শহর ও গ্রামের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। শহর এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ। ফলে দুই অঞ্চলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৩২ দশমিক ১ শতাংশে, যা দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে ব্যাপক বিস্তার লক্ষ্য করা গেলেও ব্যক্তিগত মালিকানায় এখনও ঘাটতি রয়েছে। দেশে মোট ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও নিজস্ব মোবাইল রয়েছে ৬৪ দশমিক ৪ শতাংশের। অন্যদিকে, কম্পিউটার ব্যবহারের হার এখনও সীমিত পর্যায়ে রয়েছে, যা মাত্র ১১ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়ে আছে।

পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ইন্টারনেট প্রবেশাধিকার ও প্রযুক্তি ব্যবহারে অঞ্চলভেদে বড় পার্থক্য রয়েছে। ঢাকায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ সবচেয়ে বেশি হলেও পঞ্চগড়ে তা সর্বনিম্ন। একইভাবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও ঢাকার পরিবারগুলো এগিয়ে থাকলেও সবচেয়ে পিছিয়ে রয়েছে ঠাকুরগাঁও। ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে সরকারি চাকরি সংক্রান্ত তথ্য অনুসন্ধান সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। গত তিন মাসে ৬৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী এ ধরনের তথ্য খুঁজেছেন। এছাড়া ৪৯ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারী খেলাধুলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করেছেন। অনলাইনে কেনাকাটার প্রবণতা তুলনামূলকভাবে কম, যেখানে মাত্র ১১ দশমিক ৬ শতাংশ ব্যবহারকারী এ ধরনের সেবা গ্রহণ করেছেন।

ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে ব্যবহারকারীদের মধ্যে মৌলিক কাজের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। কপি-পেস্ট করার দক্ষতা ৮৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারীর মধ্যে রয়েছে, যা সবচেয়ে সাধারণ ডিজিটাল কার্যক্রম হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এর বাইরে উন্নত দক্ষতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

সাইবার নিরাপত্তা সচেতনতার ক্ষেত্রেও কিছু ইতিবাচক দিক উঠে এসেছে জরিপে। ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা সাইবার আক্রমণের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন। তবে ঝুঁকিও কম নয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারীর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ভাইরাস ও ম্যালওয়্যারকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, ইন্টারনেট সেবার উচ্চমূল্যও ব্যবহারের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে। জরিপে ৪৩ দশমিক ৬ শতাংশ নাগরিক জানিয়েছেন, উচ্চ খরচের কারণে তারা ইন্টারনেট ব্যবহারে অনাগ্রহী। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল সেবা সবার নাগালে আনতে হলে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও জোর দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবিতে ক্ষোভ

বাংলা কিউআর’: বদলে যাবে ডিজিটাল লেনদেন, কী লাভ-ক্ষতি?

আলীকদমে ইউপি সদস্যের বিরুদ্ধে টিন আত্মসাৎ ও রোহিঙ্গাকে ভোটার বানানোর অভিযোগ, তদন্তের দাবি

ইলিয়াসকে ঘিরে নতুন বিতর্ক, যুবদল থেকে বহিষ্কার ও একাধিক মামলার তথ্য সামনে

বান্দরবানের পাহাড়ে নতুন আতঙ্ক: খুমি পিপল ফোর্স (KPF) তৎপরতার আশঙ্কা

অর্ধেকদ্বীন ডটকম: শরিয়াহভিত্তিক ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে শত শত বিবাহ সম্পন্নের দাবি

রাখাইনে হামলার জেরে এএ নেতৃত্বে অনিশ্চয়তা, প্রধানের মৃত্যুর দাবি

মিছিলের চেষ্টাকালে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাতের মধ্যে সরিয়ে ফেলা হলো সব কালিমা খচিত পতাকা, রহস্য ঘনীভূত

যেসব খেলাধুলাতে ইসলাম উৎসাহ দেয়

১০

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক

১১

টেকনাফে ১০টি হ্যান্ড গ্রেনেড, গুলি ও মাদক উদ্ধার: কোস্ট গার্ডের অভিযান

১২

আলীকদমে বিদ্যুৎ বিপর্যয়: জবাবদিহিতা ও সমাধান চাইছে জনতা

১৩

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৪ পাচারকারী গ্রেফতার: নেপথ্যে আরকান আর্মি ও আরএসও

১৪

অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

উখিয়ায় ৬৪ বিজিবির বিশাল অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

১৬

ধর্ম পরিবর্তনের জেরে অপহরণ? ঋষি আশ্রম থেকে নওমুসলিম তরুণী উদ্ধার!

১৭

ইচ্ছার বিরুদ্ধে আরাকান আর্মিতে নিয়োগ: বান্দরবান সীমান্তে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি

১৮

মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

১৯

পুলিশের হানায় ভন্ডুল আওয়ামী লীগের ‘খিচুড়ি পার্টি’, নড়িয়ায় আটক ২

২০