ব্রেকিং নিউজ
NationToday 24
৭ অগাস্ট ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এম হায়দার আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী! বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. হায়দার আলীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী।

শুক্রবার (৭ আগস্ট) বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগমবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা দাবি করেন, এম. হায়দার আলী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে সিরাজদিখান উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। তারা বলেন, হামলা-মামলা, ভয়ভীতি ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি সবসময় মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শেখ মো. আব্দুল্লাহর নির্দেশনায় এম. হায়দার আলীর সক্রিয় ভূমিকার কারণে সিরাজদিখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হায়দার ভাই সিরাজদিখানের পুরো উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের কয়েকজন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই এম. হায়দার আলী ভাই-কে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করতে দেখে যাচ্ছি। তিনি মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং অবৈধ ভূমি দখলকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ভূমিকা রাখছেন। এ কারণে মাদক ব্যবসা ও অবৈধ ভূমি দখলের সঙ্গে জড়িত একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সিরাজদিখান উপজেলার বাইরের কিছু লোককে যারা কিনা ইট ভাটায় কাজ করতে এসেছে, তাদের কে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। কিন্তু, তারা জানে সিরাজদিখান উপজেলা বাসী এম হায়দার আলী ভাইদের উপর আস্থা রেখেই ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই, তাদের কে আমরা বলতে চাই, চরাঞ্চলের সাধারণ মানুষ সবসময় এম হায়দার আলী ভাইয়ের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “মাদক ব্যবসায়ীরা হুঁশিয়ার, ভূমিদস্যুরা সাবধান”, “হায়দার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” এবং “হায়দার ভাই ভালো লোক, তোরাই হলি খারাপ লোক”।

সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা বিক্ষোভ শেষে বক্তারা এম হায়দার আলীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে তার সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচার চালানোর চেষ্টা করা হলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সকল নাগরিকের মূল পরিচয় বাংলাদেশী’—স্বরাষ্ট্রমন্ত্রী

সুমি ভৌমিক’ থেকে ‘সুমি রহমান’—ইসলাম গ্রহণের দাবি, নথিতে মিলেছে নাম পরিবর্তনের তথ্য

চকরিয়ায় ছয় দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ঈদগাঁওতে মেয়ের ঈর্ষণীয় ফলাফল দেখে যেতে পারলেন না পিতা

গাজীপুরে খ্রিস্টান তরুণের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘মাসুম বিল্লাহ’

এম হায়দার আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী! বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে ‘ছাপড়ি দমন কমিশন’—নতুন উদ্যোগে আলোচনা

নকল স্বর্ণের ফাঁদে ভয়াবহ প্রতারণা, সচেতন থাকার আহ্বান

ওসি প্রদীপ মামলায় দণ্ডপ্রাপ্ত চুমকির জামিন নিয়ে প্রশ্নের ঝড়

বগালেক ভিউ পয়েন্টের পাহাড়ি খাদে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১০

এই কওমি অঙ্গনের উপর বদনজর শত্রুদের আজকের নয়!!

১১

ইতিহাসের কাঠগড়ায় আমাদের বিবেক

১২

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রের যোগান? তদন্তে নতুন প্রশ্ন

১৩

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৪

ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মুসলিম তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৫

জামাত এমপির গোপন ভিডিও, প্রাসঙ্গিক কিছু কথা:

১৬

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমারের নারীসহ আটক ৩

১৭

আলীকদমে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

১৮

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৯

বন্যাকবলিত বান্দরবান সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

২০