ব্রেকিং নিউজ
NationToday 24
১৬ জুলাই ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জেরে উচিনু মারমা (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ গুলশান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. সেলিম। তিনি নিউ গুলশান এলাকার বাসিন্দা।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সামান্য ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে উচিনু মারমার সাথে অভিযুক্ত সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ক্ষিপ্ত হয়ে উচিনু মারমার ওপর চড়াও হন।
নিহত উচিনু মারমার শ্যালক বাবুশে মারমা বলেন, “মাত্র ৫০০ টাকার জন্য সেলিম ভাই আমার দুলাভাইকে এভাবে হত্যা করবে, তা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উচিনু মারমাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আতাউর করিম বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উচিনু মারমাকে হাসপাতালে আনা হয়। আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টার পরও দুপুর ২টা ১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শরীরে আঘাতের চিহ্নের ব্যাপারে জানতে চাইলে এই চিকিৎসক বলেন, “প্রাথমিকভাবে উচিনু মারমার শরীরের বাইরের অংশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন, “উচিনু মারমার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এই মৃত্যুর পেছনে প্রকৃত রহস্য ও বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. সেলিম পলাতক রয়েছেন বলে জানা গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০