ব্রেকিং নিউজ
আবু মোহাম্মদ ইউসুফ
১৭ অগাস্ট ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয়ে আঘাতের অভিযোগ: মসজিদ দখল ও জোরপূর্বক ধর্মান্তরের দাবি

আরাকান আর্মির জোরপূর্বক ধর্মান্তর: ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে রোহিঙ্গা নারীদের, হিজাব ও সালাত নিষিদ্ধ, মসজিদ দখল করে বানানো হয়েছে ULA/AA অফিস

.

রোহিঙ্গা মুসলিমদের ওপর সন্ত্রাসী আরকান আর্মির নিপীড়ন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। হত্যা, নির্যাতন, অপহরণ ও বাস্তুচ্যুতির পর এবার রোহিঙ্গা মুসলিমদের ধর্মীয় পরিচয় ও ইসলামি জীবনব্যবস্থার ওপর সরাসরি আঘাত করার তীব্রতা বাড়ানো হয়েছে।

 

আরাকানের বুথিডাং, রাথিডং, মংডু এবং প্রত্যন্ত গ্রামগুলোতে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হচ্ছে নতুন নিপীড়নের এক নতুন তাণ্ডব। নারীদের ঘর থেকে তুলে নিয়ে ক্যাম্পে আটকে রাখা, তাদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ, ইসলাম ত্যাগ করতে বাধ্য করা, হিজাব ও সালাত পালনে বাধা দেওয়া এবং মসজিদ দখল করে ULA/AA-এর অফিসে রূপান্তরের মতো ভয়াবহ ঘটনা সামনে আসছে।

 

এ যেন শুধু রোহিঙ্গাদের ভূমি থেকে উৎখাতের চেষ্টা নয়; বরং তাদের ধর্ম, পরিচয় ও অস্তিত্ব মুছে ফেলার এক ভয়ংকর পরিকল্পিত অভিযান।

.

(০১) নারীদের ক্যাম্পে আটকে জোরপূর্বক ধর্মান্তর

 

বুথিডাং, রাথিডং, মংডু এবং আরাকানের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা মুসলিম নারী ও যুবতীদের জোর করে তুলে নিয়ে সন্ত্রাসী আরকান আর্মির বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। সেখানে তাদের ওপর চলছে যৌন নির্যাতন ও ধর্ষণ। তাদের বাধ্য করা হচ্ছে ইসলাম ত্যাগ করে খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে। যারা ধর্ম পরিবর্তনে অস্বীকৃতি জানাচ্ছেন, তাদের ইসলাম পালন থেকেও বিরত থাকতে বলা হচ্ছে এবং নাস্তিক হিসেবে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।

.

আরও ভয়াবহ অভিযোগ হলো, তথাকথিত “সামাজিক সম্প্রীতি”, “প্রশিক্ষণ” কিংবা “ক্যাম্পেইন”-এর নামে রোহিঙ্গা মুসলিম কিশোরীদের ঘর থেকে জোর পূর্বক অংশগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। সেইসঙ্গে রাখাইন পুরুষদের সঙ্গে একই ক্যাম্প বা তাঁবুতে থাকতে বাধ্য করা হচ্ছে যেখানে রোহিঙ্গা কিশোরীদেরকে ধর্ষণ ও তাদের ব্রেইনওয়াশ করে ধর্মীয় পরিচয় ধ্বংস করা হচ্ছে।

.

(০২) ইসলাম চর্চা নিষিদ্ধ, হিজাব পরলেই নির্যাতন

 

যারা ইসলাম অনুসরণ করতে চাইছে, সালাত পড়তে চাইছে, বা হিজাব পরতে চাইছে, তাদের ওপর চলছে নির্মম নির্যাতন। অনেককে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে হত্যা করা হচ্ছে শুধুমাত্র ইসলাম পালনের অপরাধে।

 

হিজাব পরা মেয়েদের ক্যাম্পে আটকে রেখে মারধর ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। ইসলাম ত্যাগ না করলে তাদের খাবার বন্ধ, পরিবারের সঙ্গে দেখা বন্ধ, এমনকি হত্যাও করা হচ্ছে।

.

(০৩) মসজিদ দখল করে ULA/AA পার্টি অফিস

 

একদিকে নারী নির্যাতন, অন্যদিকে রোহিঙ্গা মুসলিমদের মসজিদগুলো জোরপূর্বক দখল করে সেগুলোকে ULA/AA-এর পার্টি অফিসে রূপান্তর করা হচ্ছে। ধর্মীয় স্থাপনাকে সন্ত্রাসী আরাকান আর্মির ঘাঁটিতে পরিণত করা হচ্ছে।

.

মুসলিমদের ইবাদতের অধিকার কেড়ে নিয়ে সেই মসজিদে বসছে আরকান আর্মির প্রশাসন। যারা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করছে, তাদের বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে।

.

(০৪) ৯ আগস্ট: আল্লাহর ঘর মসজিদকে ULA/AA পার্টি অফিসে রূপান্তর

 

৯ আগস্ট বুথিডাংয়ের জামে মসজিদে আরকান আর্মি মিডিয়ার সামনে “পরিচ্ছন্নতা অভিযান” দেখালো। ক্যামেরার সামনে মসজিদ পরিষ্কারের নাটক সাজালো, হাসিমুখে ছবি তুলল।

 

কিন্তু ওই একই দিনে, ওই একই মসজিদে তারা ULA/AA-এর পার্টি অফিস বসিয়ে দিল। আল্লাহর ঘর মসজিদকে ULA এর রাজনৈতিক সন্ত্রাসী ঘাঁটিতে রূপান্তর করা হলো।

.

রোহিঙ্গা মুসলিমদের ওপর আরকান আর্মির এই নিপীড়ন এখন আর শুধু হত্যা, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতির মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টাও চলছে। নারীদের ক্যাম্পে আটকে জোরপূর্বক ধর্মান্তর, ইসলাম চর্চায় বাধা, হিজাব ও সালাত নিষিদ্ধ করা এবং মসজিদ দখল করে ULA/AA-এর পার্টি অফিসে রূপান্তর সবকিছু একই নিপীড়নের ধারাবাহিকতা।

.

একদিকে রোহিঙ্গা নারীদের ওপর চলছে নির্যাতন ও ধর্ষণ, অন্যদিকে তাদের ইসলামি পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মসজিদগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে রোহিঙ্গাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করেছিল আজ সেগুলো আরাকান আর্মির সামরিক ও রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে। যেখানে একসময় আল্লাহর নাম উচ্চারিত হতো, আজ সেখানে রোহিঙ্গা মুসলিমদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

.

আজ যদি রোহিঙ্গা মুসলিমদের ধর্ম, পরিচয় ও অস্তিত্ব মুছে ফেলার এই তাণ্ডব বন্ধ না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০