ব্রেকিং নিউজ
আবু মোহাম্মদ ইউসুফ
১৭ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের পুনর্বাসন কার্যক্রম চূড়ান্ত

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের পুনর্বাসন কার্যক্রম চূড়ান্ত

নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

দক্ষিণ চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ৮২টি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মোট ১০০টি পরিবারের মাঝে নির্মাণসামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণের উদ্যোগ নেওয়া হলেও ইতোমধ্যে ৮২টি পরিবারের সহায়তা কার্যক্রম চূড়ান্ত হয়েছে।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৬ জুলাই সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ২৩টি পরিবারকে ঢেউটিন এবং একটি পরিবারকে নগদ অর্থসহ মোট ২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়।

এরপর ১০ আগস্ট বাঁশখালীর কাথরিয়া এলাকায় ৩৬টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে বাঁশখালীর সরল এলাকায় তালিকাভুক্ত আরও ২২টি পরিবারের মাঝে ঢেউটিন দেওয়া হবে ইনশাআল্লাহ।

সব মিলিয়ে ২৪ + ৩৬ + ২২ = ৮২টি পরিবারের পুনর্বাসন কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের অর্পিত অর্থ ও সহযোগিতাকে আমানত হিসেবে বিবেচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা পাওয়া গেলে সহায়তার আওতা বাড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

এই মানবিক উদ্যোগে অর্থ, শ্রম, পরামর্শ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা।

তারা মহান আল্লাহর কাছে এই সেবামূলক কার্যক্রমকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করার এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দেওয়ার জন্য দোয়া করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০