ব্রেকিং নিউজ
জসিম উদ্দিন
১৬ জুলাই ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবস আজ: আবু সাঈদের আত্মত্যাগে শুরু হওয়া আন্দোলনের স্মরণে জাতির শ্রদ্ধা

জুলাই শহীদ দিবস আজ: আবু সাঈদের আত্মত্যাগে শুরু হওয়া আন্দোলনের স্মরণে জাতির শ্রদ্ধা

 

নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

 

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং চলমান আন্দোলন নতুন গতি লাভ করে।

 

সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আবু সাঈদের দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার ভিডিও আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। এই দৃশ্য বহু মানুষের মধ্যে ক্ষোভ, শোক এবং প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে।

 

একই দিনে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকজন নিহত হন। চট্টগ্রামে প্রাণ হারান কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার কর্মচারী মো. ফারুক। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় নিহত হন হকার মো. শাহজাহান ও সাবুজ আলী। বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই দিন অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে।

 

এসব ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয় এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়।

 

১৬ জুলাইয়ের রক্তক্ষয়ী ঘটনার পর আন্দোলন দ্রুত বিস্তৃত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। পরবর্তী সময়ে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং কয়েক সপ্তাহের মধ্যেই তৎকালীন সরকারের পতন ঘটে।

 

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে।

 

সরকারের পক্ষ থেকে দেওয়া পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

গত বছর থেকে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিনটি শহীদদের আত্মত্যাগের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে বিয়ে ও পরিচয় গোপনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আইনি পদক্ষেপের প্রস্তুতি ভুক্তভোগী নারীর

১

আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ইতিবাচক প্রতিক্রিয়া

২

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

৩

আলীকদমে বিচারিক কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ: আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রতিমন্ত্রীর

৪

পরিবহণ মালিকদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানচি রুটে বন্ধ বাস-জিপ চলাচল

৫

কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ নারী আটক, আলীকদমে আলোচনা

৬

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

৭

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

৮

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৯

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

১০

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

১১

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

১২

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

১৩

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৫

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১৬

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১৭

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১৮

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৯

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

২০