ব্রেকিং নিউজ
উর্মি ত্রিপুরা
১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান

আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান

মাংরুম মুরুং গ্রেপ্তার, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশন উদ্ধারের দাবি; অস্ত্র আইনে মামলা

আলীকদম (বান্দরবান):

বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৩৩৯ রাউন্ড অ্যামুনিশন উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ফ) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

আলীকদম থানা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া মামলার তথ্য ও এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে আলীকদম জোন, আলীকদম সেনানিবাসের সেনাসদস্য ও আলীকদম থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন আলীকদম জোনের ক্যাপ্টেন তওহীদ।

 

অভিযানের একপর্যায়ে আলীকদম সদর ইউনিয়নের লংধং পাড়া, তৈনফা মৌজার বাসিন্দা মাংরুম মুরুংকে গ্রেপ্তার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, তাঁর কাছ থেকে ৩৩৯ রাউন্ড অ্যামুনিশন উদ্ধারের দাবি করা হয়েছে।

 

তবে উদ্ধার করা অ্যামুনিশনের ধরন, কোথা থেকে এবং কী অবস্থায় তা উদ্ধার করা হয়েছে—এ বিষয়ে থানার তথ্য ও মামলার এজাহারে বিস্তারিত উল্লেখ নেই।

 

অভিযান শেষে গ্রেপ্তার মাংরুম মুরুংকে আলীকদম থানায় নেওয়া হয়। পরে থানার এসআই সালাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ফ) ধারায় মামলা করেন।

 

মামলার বাদীর ভাষ্য অনুযায়ী, মামলা রুজুর পর মাংরুম মুরুংকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০