এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়ার বাসিন্দা মো. আজমগীরের মেয়ে ও রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী শাওরিন সোলতানা আঁখি (২১) নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাওরিন সোলতানা আঁখি। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ ঘটনায় তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে।
নিখোঁজ শাওরিন সোলতানা আঁখির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৮২৪-৪০৩০২৩
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
মন্তব্য করুন