ব্রেকিং নিউজ
আবু মোহাম্মদ ইউসুফ
২৭ জুন ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

 

নেশন টুডে২৪ ডেস্ক:

রাজধানী ঢাকায় আগামী সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শানে সাহাবা কনফারেন্স’। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের প্রখ্যাত আলেম-ওলামারা সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা, তাদের অবদান এবং কোরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল ৩টায় সেগুনবাগিচার বিজয়-৭১ মিলনায়তনে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

 

সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। দেশের বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার বলেন, বর্তমান সময়ে সাহাবায়ে কেরাম (রা.) এবং ইসলামের মৌলিক আকিদা সম্পর্কে নানা বিভ্রান্তি ও অপব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। এ বাস্তবতায় কোরআন-সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোকে সাহাবায়ে কেরাম (রা.)-এর প্রকৃত মর্যাদা ও আদর্শ তুলে ধরাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

 

তিনি আরও বলেন, সাহাবায়ে কেরাম (রা.)-এর প্রতি ভালোবাসা ও সম্মান মুসলিমদের ঈমানি চেতনার গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনাদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজে ঐক্য, সচেতনতা ও বিভ্রান্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

 

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে দেশের খ্যাতিমান আলেমরা বিভিন্ন সমসাময়িক ধর্মীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। :::

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০