ব্রেকিং নিউজ
NationToday 24
১৬ মে ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লেনজু ডেমোক্রেসি ফোরামে সালেহ মাহমুদ সিফাত: ‘সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে বিশ্বকে সোচ্চার হতে হবে’

গ্লেনজু ডেমোক্রেসি ফোরামে সালেহ মাহমুদ সিফাত: ‘সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে বিশ্বকে সোচ্চার হতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক, নেশন টুডে২৪

সিউল, দক্ষিণ কোরিয়া — ১৬ মে, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘গ্লেনজু ডেমোক্রেসি ফোরাম-২০২৬’ (Gwangju Democracy Forum – 2026)-এ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা এবং পুশ-ইনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি তরুণ অ্যাক্টিভিস্ট সালেহ মাহমুদ সিফাত। মর্যাদাপূর্ণ ‘মে ১৮ ফাউন্ডেশন’ (May 18 Foundation)-এর আমন্ত্রণে আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতৃবৃন্দের সামনে তিনি বাংলাদেশের সীমান্ত সংকট ও ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরেন।

 

আন্তর্জাতিক মঞ্চে সীমান্ত সহিংসতার জোরালো প্রতিবাদ

 

ফোরামে বক্তব্য রাখতে গিয়ে সালেহ মাহমুদ সিফাত বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন,

 

 

“বিশ্বকে জানতে হবে, আমাদের সীমান্তে প্রায় প্রতি সপ্তাহেই বিএসএফ নির্বিচারে লেথাল ওয়েপন (মারাত্মক অস্ত্র) ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। একইসাথে, ভারতের মুসলমানদের সেই একই সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’ করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

এ সময় তিনি ২০২১ সালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়কার তীব্র গণপ্রতিরোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ভাই স্মরণ করেন ২০২১ সালের সেই প্রতিবাদী স্লোগান— ‘ফেলানী আমার বোনের নাম, মোদি নট ওয়েলকাম!’”

 

তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ

 

এবারের আন্তর্জাতিক ফোরামে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মেক্সিকো এবং বাংলাদেশের তরুণ অ্যাক্টিভিস্ট ও লিডাররা অংশ নেন। ফোরামে সিফাতের আলোচনার মূল বিষয়বস্তু ছিল “তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান : একটি প্রজন্মগত জাগরণ”।

 

বক্তব্যের এক পর্যায়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিশেষভাবে স্মরণ করেন:

শহীদ আবরার ফাহাদ

শহীদ আবু সাঈদ

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ

 

শহীদ ওয়াসিম Akram

শহীদ সাইদুল ইসলাম শাহী

শহীদ শ্রাবণ, ইকরাম ও সীতাকুণ্ডের বাবু ভাইসহ সকল বীর শহীদদের।

‘বিপ্লব শুধু একটি দেশের গল্প নয়’

সালেহ মাহমুদ সিফাত তার বক্তব্যের শেষাংশে বিশ্বজুড়ে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে চলমান তরুণদের সংগ্রামকে এক সুতোয় গেঁথে বলেন, “আমাদের মনে রাখতে হবে, বিপ্লব শুধু একটি দেশের গল্প নয়। এটি মূলত বিশ্বজুড়ে ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও মানুষের স্বাধীন অস্তিত্বের সংগ্রাম।”

 

দক্ষিণ কোরিয়ার এই ফোরামে তার বৈশ্বিক ও আঞ্চলিক রাজনৈতিক সংকট নিয়ে দেওয়া এই বক্তব্য উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি ও মান

বাধিকার কর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০