আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবনিয়া এলাকার টার্নিং পয়েন্টে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মাতামুহুরী পরিবহনের হানিফ লোগো সংবলিত একটি বাস।
শনিবার (২২ আগস্ট) চকরিয়া থেকে আলীকদম আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবনিয়া এলাকার টার্নিং পয়েন্টে একটি টমটমকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। বাসে কতজন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জা
নানো হবে।
মন্তব্য করুন