আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী ছয়জন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর আজ ২০তম শাহাদাত বার্ষিকী।
শাহাদাত বরণকারী বীর সেনাসদস্যরা হলেন— ল্যান্স কর্পোরাল এস এম মিরাজ আহমদ, ল্যান্স কর্পোরাল মোঃ আব্দুস সাত্তার, সৈনিক মোঃ মিজানুর রহমান, সৈনিক আব্দুল হালিম, সৈনিক মোহাম্মদ শহিদ মিয়া এবং সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান খান।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁদের মহান আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে। বাংলাদেশ সেনাবাহিনীও তাঁদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
উল্লেখ্য: প্রতিবেদনটির তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন