ব্রেকিং নিউজ
সোলাইমান আহমদ
১৯ অগাস্ট ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাসপোর্ট করতে গিয়ে হয়রানির অভিযোগ, কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ

পাসপোর্ট করতে গিয়ে হয়রানির অভিযোগ, কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ

নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

পাসপোর্টের আবেদন করতে গিয়ে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন মাওলানা মির্জা ইয়াসিন আরফাত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও একাধিকবার কাগজপত্র যাচাইয়ের নামে তাকে ঘুরানো হয়েছে বলে অভিযোগ তার।

মাওলানা মির্জা ইয়াসিন আরফাত জানান, সকালেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যান তিনি। অনলাইনে আবেদনসহ সব কাগজপত্র প্রস্তুত থাকার পরও প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাগজ জমা দেওয়ার সুযোগ পান। পরে তার ফাইল খাগড়াছড়ির ঠিকানা সংক্রান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে পাঠানো হয়।

তার ভাষ্য অনুযায়ী, খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে বাড়ির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর ঠিকানা নিয়ে আপত্তি দূর হয়। এরপর তিনি পেশা হিসেবে লেখালেখির সঙ্গে যুক্ত—এমন তথ্য দিলে তার কাছে পেশার প্রমাণপত্র চাওয়া হয়। তিনি নিজের প্রকাশিত বইয়ের সরকারি লাইসেন্স ও বই বিক্রির রসিদ দেখান। স্ক্যান করার পর সংশ্লিষ্ট নথিও যাচাই করা হয় বলে দাবি করেন তিনি।

এরপর তার কাছে চাকরির ক্লিয়ারেন্স চাওয়া হলে তিনি জানান, তিনি চাকরিজীবী নন; লেখালেখি করেন এবং তার বই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিক্রি হয়। এ বিষয়েও প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর আবারও ফাইল যাচাই করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ইয়াসিন আরফাতের অভিযোগ, পরবর্তীতে তার মা-বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং পরে কাবিননামার মূল কপি চাওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, পাসপোর্ট আবেদনের সময় মা-বাবার মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা কিংবা নিজের মূল কাবিননামা জমা দেওয়া কতটা বাস্তবসম্মত।

একপর্যায়ে কাবিননামার মূল কপি না থাকায় তাকে সংশ্লিষ্ট কর্মকর্তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর তাকে পুনরায় দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়। দিনের কার্যক্রমের সময় শেষ হয়ে যাওয়ায় সেদিন তার পাসপোর্টের আবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

মির্জা ইয়াসিন আরফাত বলেন, আশপাশে থাকা অন্যান্য আবেদনকারীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অনেকেই কাবিননামার ফটোকপি জমা দিচ্ছেন। তার অভিযোগ, প্রয়োজনীয় সব কাগজপত্র থাকার পরও বিভিন্ন অজুহাতে তাকে বারবার হয়রানি করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষকে যেন অহেতুক হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, লাইসেন্স, সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি সেবায় মানুষের ভোগান্তি কমানোর আহ্বান জানান তিনি।

মাওলানা মির্জা ইয়াসিন আরফাত বলেন, “শুধু চাইছি আল্লাহর ঘরে যেতে। কিন্তু একজন মানুষ এভাবে হয়রানির শিকার হলে কীভাবে সে স্বাভাবিক থাকবে?”

তিনি জানান, প্রয়োজনীয় মূল কাগজপত্র নিয়ে আবারও পাসপোর্টের জন্য আবেদন করার চেষ্টা করবেন। আল্লাহর ঘরে যাওয়ার নসিব হলে সে আশা পূরণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০