ব্রেকিং নিউজ
NationToday 24
২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

বলিউড সুপারস্টার সালমান খান এবং দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা একসঙ্গে তাদের নতুন সিনেমার কাজ শুরু করেছেন। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আপাতত ছবিটির নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’।

সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভামশি পেডপাল্লি।

শনিবার (১৮ এপ্রিল) একটি বিশেষ পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উল্লেখ্য, এ সিনেমার মাধ্যমেই পরিচালক পেডপাল্লি এবং অভিনেত্রী নয়নতারা—উভয়ের সঙ্গেই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান খান।

সিনেমাটির প্রথম ধাপের শুটিং হচ্ছে গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র তথ্যমতে, সেখানে একটি জনাকীর্ণ শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে টানা তিন মাস এ সিনেমার শুটিং চলবে বলে জানা গেছে। এই দীর্ঘ শিডিউলে সালমানের বেশ কিছু হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন পরিচালক পেডপাল্লি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ছবিটির শুটিংয়ের মূল অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।

সালমান ও নয়নতারা ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘রোজা’ খ্যাত অভিনেতা অরবিন্দ স্বামী এবং অনিল কাপুরকে। পরিচালক ভামশি পেডপাল্লি এর আগে ‘ইয়েভাদু’ (২০১৪), ‘মহর্ষি’ (২০১৯) এবং ‘বারিসু’ (২০২৩)-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

বর্তমানে নতুন এ সিনেমার পাশাপাশি যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় এই অভিনেতার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, আগে সিনেমাটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। ৪০ শতাংশ শুটিং করা হয়েছে নতুনভাবে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মাতৃভূমির মুক্তির দিনক্ষণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০