ব্রেকিং নিউজ
NationToday 24
২৭ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা দলে কেরানীগঞ্জের ৫ ক্রিকেটারের নৈপুণ্য

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচের চিত্রই বদলে যায়। পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত সেই বৃষ্টিই হয়ে দাঁড়ায় ঢাকা জেলার হারের অন্যতম কারণ। ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেট লীগের ফাইনালে কুমিল্লা জেলার কাছে পরাজিত হয়ে রানার-আপ হয় ঢাকা।

গতকাল (২৬ এপ্রিল) ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে নির্ধারিত এই ম্যাচে ৩৯ রানে কুমিল্লা জয় নিশ্চিত করে। ফলে শিরোপার খুব কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় ঢাকা জেলাকে।

তবে পুরো আসরে ঢাকা জেলার সাফল্যের পেছনে বড় অবদান রেখেছেন কেরানীগঞ্জের পাঁচ প্রতিভাবান ক্রিকেটার, যারা নিয়মিত একাদশে জায়গা করে নিয়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

দলের হয়ে কেরানীগঞ্জ থেকে খেলেছেন—মোহাম্মদ (বোলার), তসলিম (বোলিং অলরাউন্ডার), সৌরভ (বোলিং অলরাউন্ডার), আদিল (উইকেটকিপার-ব্যাটার) এবং রনি বেপারী (ব্যাটিং অলরাউন্ডার)।

টুর্নামেন্টজুড়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান সৌরভ, ৪ ম্যাচে শিকার করেন ৮ উইকেট। তসলিম ৫ ম্যাচে সমান ৮ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মোহাম্মদ ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। অন্যদিকে মাত্র ২ ম্যাচ খেলেই ৬ উইকেট শিকার করে নিজের কার্যকারিতা প্রমাণ করেন রনি বেপারী।

ব্যাট হাতে আদিল ছিলেন নির্ভরযোগ্য। ৫ ম্যাচে ১১৬ রান করে মিডল অর্ডারে দলকে স্থিতিশীলতা এনে দেন তিনি।

ফাইনাল ম্যাচেও লড়াই চালিয়ে যান কেরানীগঞ্জের এই ক্রিকেটাররা। বিশেষ করে রনি বেপারী একাই ৫ উইকেট শিকার করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। তবে বৃষ্টির কারণে ম্যাচের গতি বদলে গেলে শেষ পর্যন্ত সেই লড়াই ফলপ্রসূ হয়নি।

পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স সত্ত্বেও ফাইনালের এই পরাজয়ই এখন বড় আক্ষেপ হয়ে থাকলো ঢাকা জেলার জন্য। তবুও রানার-আপ হওয়ার এই সাফল্যে কেরানীগঞ্জের পাঁচ ক্রিকেটারের অবদান নিঃসন্দেহে উজ্জ্বল হয়ে থাকবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

১

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

২

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৩

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

৪

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

৫

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

৬

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

৭

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

৮

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৯

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১০

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১১

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১২

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৩

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৪

বাংলাদেশে কখন ইসলাম প্রচার শুরু হয়?

১৫

ভারতীয় প্রভাবমুক্ত ও সমমর্যাদার সম্পর্ক: বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও করণী

১৬

অশান্ত পাহাড়ে শান্তির পথ: নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নে সরকারের দায়িত্ব

১৭

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈনদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার অমিত শাহের

১৯

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

২০