ব্রেকিং নিউজ
NationToday 24
২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদলের শীর্ষ নেতৃত্বের লড়াইয়ে নয়ন পল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় আসার পর দল গোছাতে জোর দিয়েছে বিএনপি। জাতীয় কাউন্সিলের প্রস্তুতির পাশাপাশি অঙ্গসহযোগী সংগঠন পুনর্গঠনের কাজও শুরু করেছে দলের হাইকমান্ড। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠকে সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, অঙ্গসহযোগী সংগঠনগুলোর কমিটি নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী যুবদল। নতুন কমিটির নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীরা সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবদলের শীর্ষ পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, মোস্তফা জগলুল পাশা পাপেল, আকরামুল হাসান মিন্টু, মামুনুর রশীদ মামুন, কামরুজ্জামান জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, খন্দকার এনামুল হক এনাম, রবিউল ইসলাম নয়ন, শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ।

এদের মধ্যে রেজাউল করিম পলকে ঘিরে তৃণমূল পর্যায়ে আলাদা আলোচনা তৈরি হয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ছাত্ররাজনীতি থেকে ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি থেকে শুরু করে ঢাকা জেলা যুবদলের সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা তিন আসনে বিএনপির মনোনয়ন চাইলেও দলের নির্দেশে সেখান থেকে সরে দাঁড়ান পল। দলীয় সিদ্ধান্তের প্রতি এই আনুগত্যও তাকে নেতৃত্বের আলোচনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও যুবসমাজের একটি বড় অংশ মনে করছে, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় রেজাউল করিম পল যুবদলের শীর্ষ নেতৃত্বে আসতে পারেন।

গুলশান কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে প্রার্থীদের বিগত দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলন সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে যাচাই বাছাই চলছে। এই প্রক্রিয়ায় যারা এগিয়ে থাকবেন তারাই জায়গা পাবেন সংগঠনের শীর্ষ পদে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সকল নাগরিকের মূল পরিচয় বাংলাদেশী’—স্বরাষ্ট্রমন্ত্রী

সুমি ভৌমিক’ থেকে ‘সুমি রহমান’—ইসলাম গ্রহণের দাবি, নথিতে মিলেছে নাম পরিবর্তনের তথ্য

চকরিয়ায় ছয় দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ঈদগাঁওতে মেয়ের ঈর্ষণীয় ফলাফল দেখে যেতে পারলেন না পিতা

গাজীপুরে খ্রিস্টান তরুণের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘মাসুম বিল্লাহ’

এম হায়দার আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী! বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে ‘ছাপড়ি দমন কমিশন’—নতুন উদ্যোগে আলোচনা

নকল স্বর্ণের ফাঁদে ভয়াবহ প্রতারণা, সচেতন থাকার আহ্বান

ওসি প্রদীপ মামলায় দণ্ডপ্রাপ্ত চুমকির জামিন নিয়ে প্রশ্নের ঝড়

বগালেক ভিউ পয়েন্টের পাহাড়ি খাদে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১০

এই কওমি অঙ্গনের উপর বদনজর শত্রুদের আজকের নয়!!

১১

ইতিহাসের কাঠগড়ায় আমাদের বিবেক

১২

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রের যোগান? তদন্তে নতুন প্রশ্ন

১৩

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৪

ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মুসলিম তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৫

জামাত এমপির গোপন ভিডিও, প্রাসঙ্গিক কিছু কথা:

১৬

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমারের নারীসহ আটক ৩

১৭

আলীকদমে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

১৮

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৯

বন্যাকবলিত বান্দরবান সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

২০