আলীকদমে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু
বান্দরবানের আলীকদম উপজেলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, আলীকদম উপজেলা শাখা।
শুক্রবার (১৭ জুলাই) সকালে আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বসুন্ধরা শুভসংঘের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, নারীদের কর্মদক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন