ব্রেকিং নিউজ
NationToday 24
২৪ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্ধেকদ্বীন ডটকম: শরিয়াহভিত্তিক ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে শত শত বিবাহ সম্পন্নের দাবি

নেশন টুডে ২৪ | বিশেষ প্রতিবেদন

অর্ধেকদ্বীন ডটকম: শরিয়াহভিত্তিক ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে শত শত বিবাহ সম্পন্নের দাব

নেশন টুডে ২৪ ডেস্ক:
বাংলাদেশে দ্বীনদার পাত্র-পাত্রী খোঁজার উদ্দেশ্যে পরিচালিত ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম অর্ধেকদ্বীন ডটকম (OrdhekDeen.com) নিজেদেরকে একটি শরিয়াহভিত্তিক ও নিরাপদ বিবাহ-সেবা মাধ্যম হিসেবে পরিচয় দিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে শত শত বিবাহ সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে তাদের প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো দ্বীনদার পাত্র-পাত্রীর তথ্য সংরক্ষিত রয়েছে এবং শরিয়াহসম্মত পদ্ধতিতে জীবনসঙ্গী খোঁজার সুযোগ দেওয়া হচ্ছে।

অর্ধেকদ্বীনের প্রকাশিত বিভিন্ন রিভিউ ও প্রচারণামূলক পোস্টে দেখা যায়, অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মটির মাধ্যমে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যানুযায়ী, প্ল্যাটফর্মটির মাধ্যমে দুই হাজারেরও বেশি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা জানান, আধুনিক সমাজে বিবাহকে সহজ করা, যৌতুকবিরোধী সচেতনতা সৃষ্টি, নগদ মোহরানার প্রচলন এবং যিনা-ব্যভিচারসহ সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে দ্বীনদার মুসলিম নারী-পুরুষের জন্য একটি নির্ভরযোগ্য ও শরিয়াহসম্মত বিবাহ-ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্ধেকদ্বীন ডটকমের প্রধান কার্যালয় ময়মনসিংহে অবস্থিত। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স রয়েছে এবং ব্যবহারকারীদের জন্য ফোন, ইমেইল ও অনলাইন সাপোর্ট সুবিধা চালু রয়েছে।

তবে অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিচয়, তথ্যের সত্যতা এবং নিরাপত্তা বিষয়গুলো যাচাই করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগ

অর্ধেক দ্বীন ম্যারেজ মিডিয়া
📍 ৫/২৫/গ আউটার স্টেডিয়াম, ময়মনসিংহ
📞 +৮৮০ ৯৬১৩-৮২০৩০৩
📧 support@ordhekdeen.com

সূত্র: অর্ধেকদ্বীন ডটকমের ওয়েবসাইট, প্রকাশিত রিভিউ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য।

নোট: এই প্রতিবেদনে ব্যবহৃত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। নেশন টুডে ২৪ স্বাধীনভাবে সকল দাবি যাচাই করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে বিয়ে ও পরিচয় গোপনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আইনি পদক্ষেপের প্রস্তুতি ভুক্তভোগী নারীর

১

আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ইতিবাচক প্রতিক্রিয়া

২

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

৩

আলীকদমে বিচারিক কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ: আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রতিমন্ত্রীর

৪

পরিবহণ মালিকদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানচি রুটে বন্ধ বাস-জিপ চলাচল

৫

কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ নারী আটক, আলীকদমে আলোচনা

৬

ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা।

৭

রুমায় স্বজাতি কর্তৃক ধ/র্ষণের শিকার ১৫ বছরের মারমা শিশু। প্রতিবাদ করতে গিয়ে বাড়ি ছাড়া পরিবার।

৮

আমার দেখা শ্রীলংকা: প্রকৃতি, ঐতিহ্য ও বিস্ময়ের এক অপূর্ব দ্বীপ

৯

বিয়ের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান: ধর্মান্তরিত মুসলিমদের ক্ষেত্রেও দ্বীন ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার পরামর্শ

১০

আলীকদমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক সংকট

১১

চিকিৎসার বিনিময়ে ধর্মান্তরের অভিযোগ নাকচ করলেন ডা. মুহাম্মদ ইউসুফ আলী

১২

পশ্চিমারা কেন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে?

১৩

প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ইসলাম গ্রহণের পর হুমকির অভিযোগ, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৫

মক্কা চুক্তি: ‘ইসলামি ন্যাটো’ নয়, ঢাকার জন্য নিশ্চিত নিরাপত্তাও নয়!

১৬

আলীকদমের উন্নয়ন নিয়ে বিতর্ক: রিমনের কর্মের মূল্যায়ন হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে

১৭

প্রাচীন আরাকানে মুসলিম সভ্যতা: ইতিহাস, দলিল ও প্রমাণভিত্তিক আলোচনা

১৮

২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে বিবৃতি দিয়েছে এআরএসএ

১৯

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

২০