ব্রেকিং নিউজ
NationToday 24
১৯ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজেট চাহিদাপত্র জমা না দিলে বরাদ্দ বঞ্চিত হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: মাউশি

বাজেট চাহিদাপত্র জমা না দিলে বরাদ্দ বঞ্চিত হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: মাউশি

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চাহিদাপত্র তলব, ব্যর্থ হলে বরাদ্দ বাতিলের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, নেশন টুডে২৪

ঢাকা: সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে চাহিদাপত্র আহ্বান করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত সোমবার (১৮ মে) মাউশি থেকে জারি করা এক বিশেষ অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মাউশির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ১১ পৃষ্ঠার নির্ধারিত ‘ছক’ বা ফরম সংগ্রহ করে আগামী অর্থবছরের প্রাক্কলিত বাজেটের চাহিদাপত্র প্রস্তুত করতে হবে। এই চাহিদাপত্র চূড়ান্ত করার পর একটি নির্দিষ্ট গুগল ফরম (Google Form) পূরণের মাধ্যমে আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে জমা দিতে হবে।

মাউশি কর্তৃপক্ষ কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও চাহিদাপত্র পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে। নির্দিষ্ট সময়ের পরে কোনো আবেদন বা তথ্য গ্রহণ করা হবে না।

আদেশে আরও বলা হয়, সময়মতো তথ্য না দেওয়ার কারণে কোনো প্রতিষ্ঠান যদি বাজেট বরাদ্দ না পায় এবং এর ফলে কোনো জটিল পরিস্থিতি বা প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে; অধিদপ্তর এর কোনো দায় নেবে না।

এ অবস্থায় দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, আলিয়া মাদ্রাসা এবং মাউশির আওতাধীন আঞ্চলিক ও জেলা শিক্ষা অফিসগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এই বাজেট চাহিদাপত্র প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সকল নাগরিকের মূল পরিচয় বাংলাদেশী’—স্বরাষ্ট্রমন্ত্রী

সুমি ভৌমিক’ থেকে ‘সুমি রহমান’—ইসলাম গ্রহণের দাবি, নথিতে মিলেছে নাম পরিবর্তনের তথ্য

চকরিয়ায় ছয় দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ঈদগাঁওতে মেয়ের ঈর্ষণীয় ফলাফল দেখে যেতে পারলেন না পিতা

গাজীপুরে খ্রিস্টান তরুণের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘মাসুম বিল্লাহ’

এম হায়দার আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী! বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে ‘ছাপড়ি দমন কমিশন’—নতুন উদ্যোগে আলোচনা

নকল স্বর্ণের ফাঁদে ভয়াবহ প্রতারণা, সচেতন থাকার আহ্বান

ওসি প্রদীপ মামলায় দণ্ডপ্রাপ্ত চুমকির জামিন নিয়ে প্রশ্নের ঝড়

বগালেক ভিউ পয়েন্টের পাহাড়ি খাদে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১০

এই কওমি অঙ্গনের উপর বদনজর শত্রুদের আজকের নয়!!

১১

ইতিহাসের কাঠগড়ায় আমাদের বিবেক

১২

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রের যোগান? তদন্তে নতুন প্রশ্ন

১৩

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৪

ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মুসলিম তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৫

জামাত এমপির গোপন ভিডিও, প্রাসঙ্গিক কিছু কথা:

১৬

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমারের নারীসহ আটক ৩

১৭

আলীকদমে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

১৮

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৯

বন্যাকবলিত বান্দরবান সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

২০