ব্রেকিং নিউজ
আবু মোহাম্মদ ইউসুফ
১২ জুলাই ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নেশন টুডে২৪ ডেস্ক

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও রাজধানী ঢাকায় টানা ভারী বর্ষণ, ভয়াবহ বন্যা এবং ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাকৃতিক এই দুর্যোগে বহু মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত এবং লক্ষাধিক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তারা আশা প্রকাশ করেছে, বাস্তুচ্যুত পরিবারগুলো দ্রুত নিজ নিজ ঘরে ফিরতে পারবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা অচিরেই পুনরুদ্ধার হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের এই কঠিন সময়ে আফগানিস্তানের ইসলামিক আমিরাত জনগণের পাশে রয়েছে। দেশটির পক্ষ থেকে পাঠানো এই বার্তা বাংলাদেশের চলমান মানবিক সংকটে আনুষ্ঠানিক সংহতি ও সমবেদনার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সকল নাগরিকের মূল পরিচয় বাংলাদেশী’—স্বরাষ্ট্রমন্ত্রী

সুমি ভৌমিক’ থেকে ‘সুমি রহমান’—ইসলাম গ্রহণের দাবি, নথিতে মিলেছে নাম পরিবর্তনের তথ্য

চকরিয়ায় ছয় দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ঈদগাঁওতে মেয়ের ঈর্ষণীয় ফলাফল দেখে যেতে পারলেন না পিতা

গাজীপুরে খ্রিস্টান তরুণের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘মাসুম বিল্লাহ’

এম হায়দার আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী! বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে ‘ছাপড়ি দমন কমিশন’—নতুন উদ্যোগে আলোচনা

নকল স্বর্ণের ফাঁদে ভয়াবহ প্রতারণা, সচেতন থাকার আহ্বান

ওসি প্রদীপ মামলায় দণ্ডপ্রাপ্ত চুমকির জামিন নিয়ে প্রশ্নের ঝড়

বগালেক ভিউ পয়েন্টের পাহাড়ি খাদে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১০

এই কওমি অঙ্গনের উপর বদনজর শত্রুদের আজকের নয়!!

১১

ইতিহাসের কাঠগড়ায় আমাদের বিবেক

১২

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রের যোগান? তদন্তে নতুন প্রশ্ন

১৩

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৪

ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মুসলিম তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৫

জামাত এমপির গোপন ভিডিও, প্রাসঙ্গিক কিছু কথা:

১৬

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমারের নারীসহ আটক ৩

১৭

আলীকদমে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

১৮

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৯

বন্যাকবলিত বান্দরবান সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

২০