ব্রেকিং নিউজ
NationToday 24
১৪ জুলাই ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা দিয়ে যেকোনো ধরনের কেনাকাটাকে অবৈধ বা শরীয়ত পরিপন্থী বলে ফতোয়া দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ তাকি উসমানি। গবেষক ও বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে তিনি জানিয়েছেন, প্রচলিত ক্রিপ্টোকারেন্সিগুলো ইসলামী শরিয়তের দৃষ্টিতে মাল বা সম্পদ হিসেবে গণ্য হওয়ার যোগ্যতা রাখে না। শুক্রবার পাকিস্তানের করাচি থেকে এই ফতোয়াটি প্রকাশ্যে আসে

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটার ইসলামী বিধান জানালেন মুফতি তাকি উসমানি
ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা দিয়ে যেকোনো ধরনের কেনাকাটাকে অবৈধ বা শরীয়ত পরিপন্থী বলে ফতোয়া দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ তাকি উসমানি। গবেষক ও বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে তিনি জানিয়েছেন, প্রচলিত ক্রিপ্টোকারেন্সিগুলো ইসলামী শরিয়তের দৃষ্টিতে মাল বা সম্পদ হিসেবে গণ্য হওয়ার যোগ্যতা রাখে না। শুক্রবার পাকিস্তানের করাচি থেকে এই ফতোয়াটি প্রকাশ্যে আসে।

পাকিস্তানের করাচির বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুমের দারুল ইফতা থেকে এই ফতোয়া জারি করা হয়েছে। এই ফতোয়ায় স্বাক্ষর করেন ফেডারেল শরিয়ত কোর্টের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি। তার পাশাপাশি আরও পাঁচজন শীর্ষস্থানীয় ইসলামী স্কলার এই ফতোয়ায় যৌথভাবে স্বাক্ষর করেছেন।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বই কেনা যাবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ফতোয়ায় বলা হয়, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বই বা যেকোনো ধরনের পণ্য কেনা ইসলামী শরিয়ত অনুযায়ী বৈধ নয়। বিশেষজ্ঞদের এ পর্যন্ত করা গবেষণা ও মতামত অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সিকে ইসলামী আইনে সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। এটি মূলত একটি অ্যাকাউন্টে কিছু কাল্পনিক সংখ্যার রেকর্ড ছাড়া আর কিছুই নয়, তা সেটি ইউএসডিটি হোক বা অন্য কোনো ক্রিপ্টো টোকেন।
ফতোয়ায় আরও ব্যাখ্যা করা হয়েছে যে, যেহেতু ক্রিপ্টোকারেন্সি কোনো বৈধ সম্পদ নয়, তাই এই ধরনের লেনদেনের মাধ্যমে ক্রেতা টেকনিক্যালি বা আইনগতভাবে সেই পণ্যের মালিক হতে পারেন না। ফলে ওই পণ্য নিজে ব্যবহার করা বা অন্যের কাছে বিক্রি করাও জায়েজ হবে না। বরং ক্রেতার জন্য বাধ্যতামূলক হলো পণ্যটি বিক্রেতার কাছে ফেরত দেওয়া। এই সিদ্ধান্তের সপক্ষে ফতোয়াটিতে ইসলামী ফিকহ শাস্ত্রের বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

অনুরূপভাবে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনা কোনো শিক্ষামূলক কোর্স বা ডিজিটাল কনটেন্ট থেকে উপকৃত হওয়া যাবে কি না, এমন আরেকটি প্রশ্নের জবাবে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোনো শিক্ষামূলক কোর্স গ্রহণ করা বৈধ নয়। কারণ এই লেনদেনটি শরিয়তের নিয়ম লঙ্ঘন করে সম্পন্ন হয়েছে।
ইসলামী আইনজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের কোর্স নিজে ব্যবহার করা বা অন্য কাউকে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু কোর্সটি ডিজিটাল মাধ্যমে থাকে এবং বিক্রির পরও মূল ফাইলটি বিক্রেতার কাছেই থেকে যায়, তাই ক্রেতার উচিত তার ডিভাইস বা ফাইল থেকে এই কোর্স সংক্রান্ত সমস্ত ম্যাটেরিয়াল বা তথ্য পুরোপুরি মুছে ফেলা।

সূত্র : ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সকল নাগরিকের মূল পরিচয় বাংলাদেশী’—স্বরাষ্ট্রমন্ত্রী

সুমি ভৌমিক’ থেকে ‘সুমি রহমান’—ইসলাম গ্রহণের দাবি, নথিতে মিলেছে নাম পরিবর্তনের তথ্য

চকরিয়ায় ছয় দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ঈদগাঁওতে মেয়ের ঈর্ষণীয় ফলাফল দেখে যেতে পারলেন না পিতা

গাজীপুরে খ্রিস্টান তরুণের ইসলাম গ্রহণ, নতুন নাম ‘মাসুম বিল্লাহ’

এম হায়দার আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী! বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে ‘ছাপড়ি দমন কমিশন’—নতুন উদ্যোগে আলোচনা

নকল স্বর্ণের ফাঁদে ভয়াবহ প্রতারণা, সচেতন থাকার আহ্বান

ওসি প্রদীপ মামলায় দণ্ডপ্রাপ্ত চুমকির জামিন নিয়ে প্রশ্নের ঝড়

বগালেক ভিউ পয়েন্টের পাহাড়ি খাদে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১০

এই কওমি অঙ্গনের উপর বদনজর শত্রুদের আজকের নয়!!

১১

ইতিহাসের কাঠগড়ায় আমাদের বিবেক

১২

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রের যোগান? তদন্তে নতুন প্রশ্ন

১৩

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৪

ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মুসলিম তরুণীদের ফাঁদে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৫

জামাত এমপির গোপন ভিডিও, প্রাসঙ্গিক কিছু কথা:

১৬

থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমারের নারীসহ আটক ৩

১৭

আলীকদমে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

১৮

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৯

বন্যাকবলিত বান্দরবান সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

২০